মমতার সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা
দি নিউজ লায়নঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কোভিড গেরোও হয়তো সাক্ষাৎ না ও হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও বর্তমানে কাশ্মীরে রয়েছে রাম নাথ কোবিন্দ। তবে এর মধ্যেই দিল্লি ফিরে আসবেন তিনি। সেখান থেকে ফিরে আসার পর তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের কথা রয়েছে৷ সম্ভবত বৃহস্পতিবার রাষ্ট্রপতি- মুখ্যমন্ত্রী সাক্ষাত হতে পারে৷ কিন্তু করোনা বিধির জেরে সেই বৈঠক অনিশ্চিত হয়ে পড়ছে।
এই বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হলে আরটিপিসিআর কোভিড পরীক্ষা করতে হবে। কিন্তু এত দ্রুত সেই পরীক্ষা করা সম্ভব নয়। তাই এবারের সফরে কোবিন্দ সাক্ষাৎ না হওয়ারই সম্ভাবনা তৈরি হচ্ছে।
করোনা পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী জানান যে তাঁর দু'টি টিকা নেওয়া আছে। কিন্তু করোনা পরীক্ষা কোথায় করাবেন তা নিয়ে চিন্তিত।তিনি বলেন, 'একান্তই যদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা না হয় তাহলে ওনার জন্য আমার শুভকামনা থাকবে৷ রাষ্ট্রপতি যাতে সুস্থ থাকেন, আমি সেই প্রার্থনা করব৷' তিনি বলেন এরপরের বার এসে দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে।

Post a Comment